কর্ণফুলীতে ট্রলারের রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৩ জুন ২০২৫, ১৮:০৮আপডেট : ০৩ জুন ২০২৫, ১৮:০৮

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফবি সি হার্ট-১ নামের একটি ট্রলারের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) রাতে নগরের সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ট্রলারের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দুজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন এফবি সি হার্ট ট্রলারে চাকরি করছিলেন।

ট্রলারের মালিক এমএ কাদের বলেন, ‌‘সোমবার রাতে এফবি সি হার্ট ট্রলারটি বিকল হয়ে যায়। সেটিকে রশি দিয়ে টেনে আনতে গিয়েছিল আরেকটি ট্রলার। সেটির রশি ছিঁড়ে আঘাত লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়।’

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এফবি সি হার্ট ট্রলারটিকে একই মালিকের আরেকটি ট্রলার টেনে নিয়ে আসছিল। এ সময় ট্রলারের রশি ছিঁড়ে যায় এবং আঘাতে দুই শ্রমিক ট্রলার থেকে পানিতে পড়ে যান। সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

/এএম/
সম্পর্কিত
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি