রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম বন্ধ, চাকরি হারালেন চার হাজার শিক্ষক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ২১:৪২আপডেট : ০৩ জুন ২০২৫, ২১:৪২

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তহবিল সংকটের কারণে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন পরিচালিত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চার হাজার স্থানীয় (বাঙালি) শিক্ষক চাকরি হারিয়েছেন। এর ফলে প্রায় ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গা শিক্ষার্থী ঝুঁকিতে পড়েছে।

হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (৩ জুন) সকালে চাকরিচ্যুত শিক্ষকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষকরা অবরোধ প্রত্যাহার করেন।

ইউনিসেফ কক্সবাজার ফিল্ড অফিসের প্রধান এনজেলা কার্নে ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা এক যৌথ চিঠিতে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) বরাবর এই কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘উখিয়ার উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পে সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।’

রোহিঙ্গা ক্যাম্পে মোট ৮ হাজার শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে ৪ হাজার স্থানীয় ও ৪ হাজার রোহিঙ্গা। এর আগেই ১২০০ বাঙালি শিক্ষককে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়। কিন্তু এবার পুরো শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় সব স্থানীয় শিক্ষক চাকরি হারিয়েছেন।

আরআরআরসি কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন বলেন, ‘শিক্ষা কার্যক্রমে নিয়োজিত স্থানীয় শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের চাকরি রক্ষা ও তহবিল চেয়ে আমরা জাতিসংঘকে অনুরোধ করেছিলাম। এর মধ্যেই শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা আসে।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করলে আমরা দ্রুত হস্তক্ষেপ করি এবং সমস্যা সমাধানে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।’

উনচিপ্রাং ক্যাম্পের আন্দোলনকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন, ‘রোহিঙ্গা শিক্ষকদের রেখে আমাদের স্থানীয় শিক্ষকরা বিনা নোটিশে চাকরি হারিয়েছেন। আমরা আগে আন্দোলন করেছি, এখনও চাকরি ফিরে না পেয়ে আবারও পথে নেমেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী