কক্সবাজারে ঘরে ঢুকে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ০০:১৬আপডেট : ০৪ জুন ২০২৫, ০০:১৬

মাদক কারবার নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। এর মধ্যে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত বড় ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ (১৮) ওই এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে। এ সময় নিহতের বড় ভাই তাজুম উদ্দিন বাদশা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মদ খাওয়া নিয়ে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ সায়েম ওরফে জুনাইদের (২২) সঙ্গে আব্দুর রশিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সায়েমের সঙ্গে থাকা পাঁচ-ছয় জন যুবককে মারধর করে আব্দুর রশিদ পালিয়ে যান। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে সায়েম হাতে ছুরি নিয়ে রশিদের ঘরে ঢুকে তাজুম উদ্দিনকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে আব্দুর রশিদ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে রশিদ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাজুমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। তাজুম উদ্দিন চিকিৎসাধীন আছে। হত্যাকারীসহ অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের