টেকনাফে আসা ১৪ রোহিঙ্গা বিজিবি হেফাজতে, পালিয়ে গেছেন ৮ জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১৯:৫৭আপডেট : ০৫ জুন ২০২৫, ১৯:৫৭

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে আরও ২২ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এর মধ্যে ১৪ জনকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে টেকনাফ পৌর শহরের আবু ছিদ্দিক মার্কেট এলাকায় তাদের অবস্থান করতে দেখা যায়।

আটক রোহিঙ্গারা জানান, তারা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। ১৪ জনের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে।

রোহিঙ্গারা জানান, তারা নৌকাযোগে সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগর হয়ে টেকনাফ সদরের মহেশখালীয়াপাড়া উপকূলে পৌঁছায়। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিলেন। এর মধ্যে ৮ জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে যান। বাকি ১৪ জন অটোরিকশা করে টেকনাফ বাসস্টেশন এলাকায় অবস্থান নেন এবং আবু ছিদ্দিক মার্কেট এলাকায় আশ্রয় নেন।

গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই এলাকা থেকে রোহিঙ্গাদের আটকের পর বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করেন। পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পালিয়ে যাওয়া ৮ রোহিঙ্গার সন্ধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি