ঈদের দিনে বসতঘরে আগুন, দগ্ধ বাবা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০২৫, ১৯:২৬আপডেট : ০৭ জুন ২০২৫, ১৯:২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে জানে আলম নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন জানে আলম ও তার মেয়ে নাসরিন আক্তার।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আজ শনিবার সকালে নিজ ঘরে আগুন দেখে ঘুম ভাঙে জানে আলমের। তিনি পেশায় অটোরিকশাচালক। তখন ঘরের চালায় আগুন ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কোনোভাবে অটোরিকশাটি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করা গেলেও টাকা-পয়সা ও স্বর্ণালংকার কিছুই রক্ষা করা যায়নি। আগুনে জানে আলম ও তার মেয়ে নাসরিন আক্তারও দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানে আলম বলেন, ‘কোরবানির ঈদের চার দিন পর আমার মেয়ের বিয়ে। তাই ঈদের পাশাপাশি মেয়ের বিয়ের প্রস্তুতিতেও ব্যস্ত ছিলাম। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে কেনাকাটা করেছি, আয়োজনের সব প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু হঠাৎ আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো। আমার ধারণা, রান্নাঘরের চুলা থেকেই আগুন লেগেছে।’

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জানে আলমের সব শেষ হয়ে যায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম