লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ জুন ২০২৫, ১৫:২৯আপডেট : ০৮ জুন ২০২৫, ১৫:২৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলন শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়েছে। রবিবার (৮ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এ কোরবানির আয়োজন করেন। পরে কোরবানির মাংস ওই উপজেলার এক হাজার পরিবারের মাঝে বণ্টন করে দেওয়া হয়।

জানা যায়, তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। সকাল থেকে শতাধিক মানুষের কর্মযজ্ঞে তা পৌঁছে দেওয়া হয় ১ হাজার পরিবারের মাঝে। গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবার উপস্থিত ছিল। গরুর মাংস ছাড়াও ঈদ উপহারসামগ্রীতে রয়েছে আটা, আলু, সয়াবিন তেল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর মাংসসহ ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।‘

/কেএইচটি/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বিমানের টিকিটে জুলাই যোদ্ধাদের বিশেষ মূল্যছাড় দেওয়া হবে: পর্যটনমন্ত্রী
‘গুলি করি, মরে একটা’ বলা সেই পুলিশ কর্মকর্তার ভাগ্যে যা ঘটছে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার