মিয়ানমারের তৈরি পিস্তলসহ এক সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ জুন ২০২৫, ২০:৪৫আপডেট : ০৮ জুন ২০২৫, ২০:৪৫

মিয়ানমারের তৈরি পিস্তলসহ ইউনাইটেড এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম পাইমং মারমা (২৪) বলে জানা গেছে। সে নিজেকে ইউপিডিএফ কর্মী বলে পরিচয় দিয়েছে।

সে জেলার মানিকছড়ি উপজেলার জামতলা ওয়াকিছড়া পাড়ার মৃত আকরা মারমার ছেলে বলে জানা গেছে। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকালে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে দুর্গম জামতলা ওয়াকছড়িপাড়া অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক পাইমং মারমার কাছ থেকে ১টি ম্যানুয়ালি লোডেড পিস্তল (মিয়ানমারের তৈরি), ৭.৬২ মি.মি. ক্যালিবারের ৬ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের অবৈধ রসিদ, ভারতীয় রুপি জব্দ করা হয়।

পরবর্তীতে আটক সন্ত্রাসীকে মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে।

তবে এ বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার