করোনা প্রতিরোধে চট্টগ্রাম বিমানবন্দরে স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০২৫, ০৮:১৭আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:১৭

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে বাড়ানো হয়েছে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা। 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে।’

ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন এ প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মেডিক্যাল টিম থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন-টাচ পদ্ধতিতে আসা যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সকলের জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত  মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী