পর্যাপ্ত পর্যটক নেই খাগড়াছড়িতে, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
০৯ জুন ২০২৫, ১১:০৪আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:৫৫

পর্যটক বরণে প্রস্তুত খাগড়াছড়ি। জেলার শতাধিক হোটেল, মোটেল ও কটেজ পর্যটক বরণে প্রস্তুত হলেও নানা কারণে পর্যটকদের সাড়া খুবই কম। জেলার প্রায় সব আবাসিক হোটেলের চলতি ঈদের ছুটিতে বুকিং খুবই কম। দুশ্চিন্তায় আছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা।

হোটেল গাইরিংয়ের ম্যানেজার প্রান্ত ত্রিপুরা বলেন, পর্যটক নেই বললেই চলে। প্রতিবছর ঈদে হোটেলের প্রায় ৮০ শতাংশ রুম বুকিং থাকলেও চলতি বছর ১০ শতাংশ রুমের বুকিং নেই। পর্যটক বরণে তারা প্রস্তুত হলেও পর্যটকদের আশানুরূপ সাড়া না থাকায় হতাশ হোটেল মালিকরা।

হোটেল অরণ্য বিলাসের মালিক স্বপন চন্দ্র দেবনাথ জানান, চলতি বছর ঈদের লম্বা ছুটিতে পর্যটক নেই বললেই চলে। একদিকে বর্ষা অন্য দিকে দেশে রাজনৈতিক অস্থিরতা কারণে পর্যটক আসছে না বা আসতে চাচ্ছে না বলে মনে করেন তিনি।

হোটেল ইকোছড়ি ইনের মালিক মো. সেলিম জানান, চলতি বছর ১০ শতাংশ বুকিংও নেই। পর্যটকরা বর্ষাকাল, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে আসতে চাচ্ছেন না বলে মনে করেন তিনি। হোটেল-মোটেল মালিকদের চলতি বছর লোকসানে পড়ার আশঙ্কা রয়েছে।

ঈদে ১০ শতাংশও বুকিং নেই হোটেলগুলোতে, দাবি সংশ্লিষ্টদের

নজরুল ইসলাম নামক আরেক হোটেল ব্যবসায়ী জানান, প্রতিবছর এই মৌসুমে পর্যটক বেশি থাকায় অনেকে ঋণ করে পর্যটন খাতে বিনিয়োগ করেছেন। কিন্তু চলতি বছর পর্যটক কম থাকায় সেই ঋণের কিস্তিও পরিশোধ করা হোটেল মালিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, পর্যটক বরণে খাগড়াছড়ি প্রস্তুত। খাগড়াছড়িতে যেসব পর্যটক আসবেন বা ঘুরে বেড়াবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, চলতি মৌসুমে পাহাড় অপরূপ সাজে সেজেছে। নদী, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্য সংস্কৃতির জনজীবনে দেখতে হলে পর্যটকদের খাগড়াছড়ি আসা উচিত।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, হতাশ হওয়ার কিছু নেই। ঈদের পরে পর্যটকদের খাগড়াছড়িতে আগমন বাড়বে এবং এই খাতের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের