হ্রদ, পাহাড়, ঝরনা—রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের আনাগোনা

জিয়াউল হক, রাঙামাটি
০৯ জুন ২০২৫, ১৩:১৬আপডেট : ০৯ জুন ২০২৫, ১৩:১৬

ঈদুল আজহার ছুটিতে রাঙামাটির পাহাড়-হ্রদঘেরা প্রকৃতি উপভোগে ছুটে আসছেন দেশি পর্যটকরা। ঈদের দ্বিতীয় দিনেই (৮ জুন, রবিবার) জেলার বিনোদনকেন্দ্রগুলোতে শুরু হয়েছে পর্যটকের ভিড়। বিশেষ করে শহরের ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক ও আশপাশের এলাকা এখন মুখর হয়ে উঠেছে।

সকাল থেকেই ঝুলন্ত সেতু এলাকায় পর্যটকদের দেখা যায় দলবেঁধে ঘুরে বেড়াতে। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ দম্পতি হিসেবে, আবার কেউ বন্ধুবান্ধব মিলে আনন্দ উপভোগ করছেন। কেউ কেউ সেলফিতে স্মৃতি ধরে রাখছেন। এখান থেকে পর্যটন নৌঘাট হয়ে ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই হ্রদে নৌবিহারে মেতে উঠছেন পর্যটকরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মৌটুসী আক্তার বলেন, ‘ঈদের ছুটিতে ঘরের মধ্যে না থেকে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে এসেছি। আমি প্রতিবছর একবার হলেও রাঙামাটিতে আসার চেষ্টা করি, কারণ এখানে পাহাড় আর হ্রদের অপূর্ব সংমিশ্রণ রয়েছে।’

চট্টগ্রাম থেকে আগত নবদম্পতি রায়হান উদ্দিন ও নাজমা আক্তার বলেন, ‘বিয়ের পর ঈদের ছুটিতে আমরা রাঙামাটিতে বেড়াতে এসেছি। এখানকার শান্ত পরিবেশ খুব ভালো লাগছে।’

নৌঘাট টোল আদায়কারী ফখরুল আলম জানান, দ্বিতীয় দিন থেকেই পর্যটকের আনাগোনা বাড়ছে। তারা নৌকায় চড়ে সুবলং ঝরনা, পাহাড়ি গ্রাম ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক আসা শুরু হয়েছে। ঝুলন্ত সেতু ও কাপ্তাই হ্রদের পাশাপাশি শহরের পলওয়েল পার্কেও পর্যটকদের দেখা মিলছে। আমরা আশা করছি, সামনে আরও বেশি পর্যটক আসবেন।’

সাজেক ভ্যালি, কাপ্তাই, ঝুলন্ত সেতু, সুবলং ঝরনা—এসব স্থানে পর্যটকদের উপস্থিতিতে পাহাড়ি শহর রাঙামাটি যেন পরিণত হয়েছে উৎসবমুখর এক পর্যটন নগরীতে। ঈদের ছুটি শেষে আসা পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলেই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের