‘সরকার রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে’

ফেনী প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ১৭:৪৪আপডেট : ০৯ জুন ২০২৫, ১৭:৪৪

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘এই সরকারের প্রধান সমালোচনা হলো, রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ।’

তিনি বলেন, ‘এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন হবে কি না কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুন! এখন সবার আলোচনা ডিসেম্বর না এপ্রিল! অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐকমত‍্য প্রতিষ্ঠিত হবে।’

সোমবার (৯ জুন) বিকালে রাণিরহাটে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবি পার্টি ফেনী জেলার সমাজ কল্যাণ সম্পাদক এ বি সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুব নেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ।

/এফআর/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের