গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই থানা থেকে আসামির পলায়ন

রাঙামাটি প্রতিনিধি
১২ জুন ২০২৫, ০৯:৩০আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:৩০

রাঙামাটির কাপ্তাইয়ে চুরির মামলার এক আসামি থানা থেকে পালিয়ে গেছে। ওই আসামির নাম সাগর। বুধবার (১১ জুন) সকাল ৯টায় এই ঘটনা ঘটেছে বলে জানানো হলেও রাতে তা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ। 

থানার মূল ওসি ঈদের ছুটিতে আছেন বলে জানা গেছে।

ওসি (তদন্ত) আরও বলেন, বুধবার ভোরে সাগর নামে এক আসামিকে আমরা কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসি। তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। এ দিন সকাল ৯টায় সেই থানার হেফাজত থেকে কৌশলে পালিয়ে যায়। আমরা তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন,  চুরির মালামালসহ তাকে আটক করেছিলাম আমরা। কিন্তু আমাদের পুলিশ সদস্যদের অবহেলায় সে থানা থেকে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে থাকাদের দায়িত্বে অবহেলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

এই ব্যাপারে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন রাত নয়টায় জানিয়েছেন, "আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।"

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী