চট্টগ্রামে ছাত্রদল কর্মী আরিফ হত্যা: দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২৫, ১৩:১৬আপডেট : ১৫ জুন ২০২৫, ১৩:১৬

চট্টগ্রামের হাটহাজারী থানার ছাত্রদল কর্মী আরিফ হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামি মো. মানিক (৪২) এবং মো. জাহাঙ্গীর আলম প্রকাশ গিট্টু জাহাঙ্গীরকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে মো. মানিককে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন কাকাতুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে র‌্যাব-১১-এর সহায়তায় গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মানিক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. রফিকের ছেলে এবং মো. জাহাঙ্গীর আলম প্রকাশ গিট্টু জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানিয়েছেন, নিহত আরিফ হোসেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সন্দ্বীপ কলোনির জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। স্থানীয় মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করে আসছিল। নিহত ভিকটিম আরিফ এবং সাখাওয়াত হোসেনসহ এলাকাবাসী তাদের অবৈধ কাজে বাধা দেওয়ার কারণে মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা তাদের হত্যার হুমকি প্রদান করে।

পরবর্তীতে গত ৮ জুন রাত সাড়ে ১১টায় জেলার হাটহাজারী থানাধীন সন্দ্বীপ কলোনির সামনে পাকা রাস্তার ওপর থাকা ভিকটিম আরিফ এবং সাখাওয়াত হোসেনকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা ১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৩টি মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় নিহত ভিকটিম আরিফ হোসেন দৌড়ে পালানো চেষ্টাকালে তার শরীরের বিভিন্ন স্থানে এবং পেটে গুলি লেগে নাড়িভুঁড়ি বের হয় যায়। এ সময় ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন আরিফ হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত ১১ জুন আরিফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় তিন জন এজাহারনামীয় এবং ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলার দায়ের করেন। গ্রেফতার দুই জনকে জেলার হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের