চট্টগ্রামে একদিনে ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৫, ১৮:০৯আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:০৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি চট্টগ্রামে চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। এর আগের দিন ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সোমবার (১৬ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, পাঁচটি বেসরকারি হাসপাতালে ১২০ জনের করোনা পরীক্ষা হয়। এতে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬ জনের পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৩৪ জনের পরীক্ষায় ২ জনের, পার্কভিউ হাসপাতালে ৩৬ জনের পরীক্ষায় ৪ জন এবং ইমপেরিয়াল হাসপাতালে ১৫ জনের পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মেট্রোপলিটন হাসপাতালে ৯ জনের পরীক্ষা হলেও কারও করোনা শনাক্ত হয়নি।

আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জন নগরীর এবং জেলার বাসিন্দা তিন জন। চট্টগ্রামে চলতি মাসে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ছয় জন জেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চারটি বেসরকারি হাসপাতালে ১২০ জনের পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। এর আগে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯ জনের  করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্তত গুরুত্বপূর্ণ। সকলকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী