খালে গোসলে নেমে নিখোঁজ নানি-নাতনির লাশ চার ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৫, ১৯:৫৮আপডেট : ১৬ জুন ২০২৫, ১৯:৫৮

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজ হন। এর মধ্যে তিন ঘণ্টা পর নানি ও চার ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। 

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মহিষের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহানু বেগম ওই এলাকার মৃত বদিউল আলমের স্ত্রী ও শিশু মুনতাহা একই এলাকার মোহরম আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, দুপুরে দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় করে ধুরুং খালে গোসল করতে নামেন নানি শাহানু বেগম। এর মধ্যে নাতনি মুনহাতা বাঁশের ভেলা থেকে পড়ে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর নাতনিসহ খালে পড়ে যান নানি নিজেও। পরে নাতনি সুমাইয়া সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে যায় নানি শাহানু ও নাতনি মুনতাহা।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তল্লাশি চালিয়ে ঘটনার তিন ঘণ্টা পর নানির মরদেহ উদ্ধার করেন। নানির লাশ উদ্ধারের এক ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. রমজান বলেন, ‘খালে পড়ে নাতি-নাতনি নিখোঁজ হয়। পরে এলাকাবাসী তল্লাশি চালিয়ে নানি-নাতনির মরদেহ উদ্ধার করে।’

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা খালে উদ্ধার তৎপরতা শুরু করি। তবে আমাদের এই স্টেশনে ডুবুরি সদস্য নেই। এ বিষয়টি আমরা জেলায় জানিয়েছি। সেখান থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি