লক্ষ্মীপুর জেলা যুবদল আহ্বায়ক লিটনের পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৬:৩০আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:৩০

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার (১৭ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেজাউল করিম লিটন জানান, তিনি পৌর বিএনপির সভাপতি প্রার্থী হবেন। এজন্য তিনি গত ৩ জুন যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন। ১৭ জুন কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করে।

রেজাউল করিম লিটন ১৯৯২ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি, লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক,  ও দুইবার জেলা যুবদলের সভাপতি ও একবার জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লিটন লক্ষ্মীপুর পৌর বিএনপিতে প্রার্থী হবেন। এতে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে স্বীয় পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রীয় দফতরে পদত্যাগপত্র প্রদান করেন। এর ভিত্তিতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক পদ শূন্য ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটনকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।

/কেএইচটি/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান