লক্ষ্মীপুরের মৌলভীরহাটে টিনের চাল কেটে দোকানে ঢুকে ৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২১:১৭আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:১৭

লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীরহাটে টিনের চাল কেটে দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা ১৫টি নতুন মোবাইল, সিগারেট, নগদ অর্থসহ অন্তত ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে মৌলভীরহাটের ‘এরশাদ ভ্যারাইটিজ স্টোর ও টেলিকম’ দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে চারবার দোকানটিতে চুরি হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, চোরের দল দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢোকে। পরে মালামাল চুরি করে পেছনের দরজা ভেঙে কৌশলে চলে যায়।

এরশাদ ভ্যারাইটিজ স্টোর ও টেলিকমের স্বত্বাধিকারী মো. এরশাদ বলেন, ‘সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকানে এসে তালা খুলে দেখি, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ১৫টি নতুন মোবাইল, সিগারেট, নগদ অর্থসহ প্রায়ই ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। এ নিয়ে আমার ভাড়া দোকানটিতে চারবার চুরি হলো। এর মধ্যে গত ছয় মাসের ব্যবধানে দুবার চুরি হয়। বাজারে কোনও নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেয় না। যার কারণে বারবার চুরি হয়।’

টিনের চাল কেটে দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরি

বাজারের ব্যবসায়ীরা বলছেন, মৌলভীরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও রাতে নিরাপত্তা প্রহরী না থাকায় বাজারের দোকানগুলোতে চুরি হয়। এ নিয়ে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। প্রায়ই বাজারের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ছাড়া সদর থানাধীন এলাকা হলেও থানা থেকে প্রায়ই ১৮-২০ কিলোমিটার বাজারটির অবস্থান।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মোন্নাফ বলেন, ‘ওই দোকানে চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি