চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুন ২০২৫, ১৬:২৭আপডেট : ১৯ জুন ২০২৫, ১৬:২৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, চট্টগ্রামের আটটি হাসপাতাল ও ল্যাবে ১২৯ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২০ জনের পরীক্ষায় ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ৬ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাত জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১ জন, নারী ২৩ জন এবং পুরুষ ২৬ জন রয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে ৮টি হাসপাতালে ১২৯ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্তত গুরুত্বপূর্ণ। সকলকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি