‘জনগণ জামায়াতকে ভোট দিতে চায়, এজন্য ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১২:০৫আপডেট : ২১ জুন ২০২৫, ১২:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুম বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এ দেশের মানুষ তা আর চায় না। কোনও জুলুম, অত্যাচার,  হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে, অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের ওপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

শুক্রবার (২০ জুন) বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সভায় এটিএম মাসুম স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, মজলিসে শুরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের