স্থানীয় সরকার নির্বাচনের জন্য রায়পুরে জামায়াতের প্রার্থী ঘোষণা

রায়পুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৯:৫৮আপডেট : ২১ জুন ২০২৫, ১৯:৫৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২০ জুন) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঘোষণায় রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাওলানা সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদা, ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল ও রায়পুর পৌরসভা মেয়র পদে মনির আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন— মাওলানা মফিজুর রহমান (উত্তর চরবংশী ইউপি), আবুল কালাম (চরমোহনা ইউপি), মাওলানা আবুল কাশেম (সোনাপুর ইউপি), শহিদ উল্লাহ জায়েদ (চরপাতা ইউপি), মুহাম্মদ ইউনুস (কেরোয়া ইউপি), মঞ্জুল কবির (বামনী ইউপি), মাস্টার লুৎফর রহমান (দক্ষিণ চরবংশী ইউপি), মাওলানা ইউসুফ জামাল (দক্ষিণ চর-আবাবিল ইউপি) ও ফরহাদ হোসেন সোহাগ মিয়াজী (রায়পুর ইউপি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

দলীয় নেতারা জানান, তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে এবং স্থানীয় জনগণের চাহিদা বাস্তবায়নে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের