চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ডাকাতির চেষ্টা, বিদেশি রাইফেলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২৫, ১৩:১৬আপডেট : ২২ জুন ২০২৫, ১৩:১৯

চট্টগ্রামের রাউজান থানাধীন গহিরা বাজার এলাকা থেকে ২টি বিদেশি রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ৬টি তাজা কার্তুজসহ দুজন অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২১ জুন) রাতে উপজেলার গহিরা বাজার এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. শাখাওয়াত হোসেন (৩০)। সে রাউজান উপজেলার সুলতানপুর কাজীপাড়া এলাকার মৃত আবুল মনসুরের ছেলে এবং মো. নাইম উদ্দিন (২৪)। সেও একই উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের মৃত কামাল উদ্দিনের ছেলে।

এ প্রসঙ্গে র‌্যাব-৭, চট্টগ্রাম অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি হাইওয়েতে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭-এর একটি দল ওই এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মো. শাখাওয়াত হোসেন ও নাইম উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়। তাদের তল্লাশিকালে তাদের সঙ্গে থাকা কাঠের বাটযুক্ত ২টি ০ দশমিক ২২ ক‍্যালিবার রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ৬টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।’

আটককৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে রাউজান থানা এলাকায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির কাজে ব্যবহার করে আসছিল। পরে তাদের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে