‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২৫, ১৩:৫৫আপডেট : ২৯ জুন ২০২৫, ১৩:৫৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবারও দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচির কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কনটেইনার জট।

রবিবার (২৯ জুন) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি-রফতানি পণ্যের শুল্কায়নও রয়েছে পুরোপুরি বন্ধ। এমনকি পূর্বে শুল্কায়ন করা চালানগুলোর খালাসেও জটিলতা তৈরি হয়েছে। বন্দরের গেটে অবস্থানরত কাস্টমস কর্মকর্তারা পণ্য স্ক্যানিং ও পরীক্ষণ না করায় বন্দর কর্তৃপক্ষও পণ্য ছাড় দিচ্ছে না।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ও মুখপাত্র সাইদুল ইসলাম বলেন, ‘এনবিআর কর্মকর্তাদের কর্মসূচিতে সমর্থন রয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের। এ কারণে চট্টগ্রাম কাস্টমসে কোনও ধরনের কাজ হচ্ছে না।’

চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি কনটেইনার পরিবহনও সম্পূর্ণ বন্ধ। চট্টগ্রামের ১৯টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে বন্দরে যাচ্ছে না কোনো রফতানি পণ্যবাহী কনটেইনার।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, শনিবার থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চালু থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। পাশাপাশি, সারা দেশের রাজস্ব দফতর থেকে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচিও পালিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, কর্মসূচির কারণে কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডেলিভারি দেওয়া যাচ্ছে না। বন্দরে আসছে না রফতানি কনটেইনারও।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে। এ কারনে বন্দরে কনটেইনার জট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধানে না এলে আরও ভয়াবহ হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের