তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২৫, ১৬:০৯আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬:০৯

প্রতিষ্ঠার ৫৭ বছরে প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৫ লাখ মেট্রিক টনের স্থলে ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইআরএল-এর একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী মো. শরীফ হাসনাত বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের উৎপাদন সক্ষমতা অতিক্রম করে এবার ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন সম্ভব হয়েছে। এটি আমাদের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই অর্জন সম্ভব হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিপণন কোম্পানি এবং ইআরএল-এর সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।

উল্লেখ্য, ১৯৬৮ সালের মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ইআরএল। তখন থেকেই আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।

/কেএইচটি/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি