রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১৯:২৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘বিগত দিনে চিহ্নিত অপরাধীদের ক্ষমা করে দিয়েছেন রাষ্ট্রপতি। তাই এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।’ এতে বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন

ডা. তাহের বলেন, ‘কোনও অপরাধীর ক্ষমার বিষয়ে রাষ্ট্রপতি নিজে নিজে ক্ষমা করতে পারবেন না। অপরাধীর ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে একটি কমিটি থাকবে। এ ক্ষেত্রে পরিবার বা ভুক্তভোগীর রক্তের সম্পর্ক থাকা ব্যক্তির মতামত লাগবে। তারা চাইলে সমঝোতা করতে পারবেন।’

বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের বিষয়ে জামায়াতে ইসলামী একমত পোষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক পরিবারের বিচার পেতে অনেক দূর থেকে ঢাকায় আসতে হয়। এক্ষেত্রে অনেকের থাকা খাওয়া ও যাতায়াতের ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমরা এ বিষয়টির পক্ষে বলেছি। শুরুতে হয়তো কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে। এত বিচারপতি কোথা থেকে আসবে। তারা ঢাকা থেকে যেতে রাজি হবেন কিনা বা আইনজীবী পাওয়া যাবে কিনা। হয়তো কিছুটা বেগ পোহাতে হবে। তবে সরকার চাইলে বাজেট বাড়াতে পারে ও প্রশিক্ষণের উদ্যোগ নিতে পারে। তাহলে অনেক বিচারপতিই ঢাকার বাইরে যেতে আপত্তি করবেন না।‘

/এমকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী