ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ২০:২৭আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০:২৭

এক বছর আগে সৌদি আরবে নিহত ভাইয়ের লাশ আনতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুই জন। শনিবার (৫ জুলাই) বিকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে কুমিল্লা রিজিওনের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম।

নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ভূজপুর গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ও একই এলাকার জালাল আবেদীনের ছেলে ওসমান গনি।

নিহত রুবেলের চাচা মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, ২০২৪ সালে পরিবারের অভাব দূর করতে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমান ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার রুবেল। সেখানে ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তার ওপর নির্মম নির্যাতন। মারধরের ফলে গুরুতর আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ১৭ জুলাই মদিনার একটি হাসপাতালে মারা যান। একবছর পর প্রবাস থেকে ঢাকায় আসা লাশ নিয়ে বাড়ি ফিরছেন তার ভাই বাবুল ও মামাতো ভাই ওসমানসহ স্থানীয় একজন। পথে দুর্ঘটনায় বাবুল ও ওসমান মারা যায়।

অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম জানান, কুমিল্লা অংশে লাশবাহী অ্যাম্বুলেন্সে লরি ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিতে আঘাত করে। এতে দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ।  ঘটনাস্থলে লাশের সঙ্গে থাকা একজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাইনি।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের