পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালিয়েছে আসামি

ফেনী প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১১:৪০ আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:৫০

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে নারী নির্যাতন মামলার এক আসামি পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমজাদহাট ইউনিয়নের ওই ঘটনায় ছাগলনাইয়া থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন— ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার এবং কনস্টেবল সুমন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির। ছাগলনাইয়া থানায় দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করতে পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করলেও তার সহযোগী ও স্বজনদের সহিংস হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। ধস্তাধস্তির মধ্যে কবির হ্যান্ডকাফসহ পালিয়ে যান।

হামলায় আহত তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারী নির্যাতন মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

এদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, ‘কবির আহম্মদ দীর্ঘদিন দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁদার জন্য আরেক ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘আজিমের বাহিনী’
‘মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছি’
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি