জুলাই শহীদদের স্মরণে ৮৬৪ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হবে: ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০২৫, ১১:৩০আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:৪৯

জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে শহীদদের আত্মাহুতি স্থলে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'সামনের দিনে যারা রাষ্ট্র শাসন করবেন তারা যেন আর স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারেন সেজন্য দেশের ৮৬৪ স্থানে স্থায়ীভাবে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। এসব স্মৃতিস্তম্ভ দেখে তারা যেন সেটি বুঝতে পারেন।'

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার।

তিনি আরও বলেন,  জুলাই হত্যাকাণ্ডের বিচারের কাজ দ্রুত চলছে, আমরা চাই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচারিক কাজ সম্পন্ন করতে। সেজন্য বিচারিক প্রক্রিয়া নিয়ে যাতে কোনও ধরনের প্রশ্ন না ওঠে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজনদের যাতে মানবেতর দিনযাপন করতে না হয় সেজন্যে সরকার আলাদা অধিদফতর গঠন করার মাধ্যমে তাদের সর্বোচ্চ সহায়তা করবে। তারা যেন পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।

এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি