বাঁশখালীতে এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুলাই ২০২৫, ০৯:১৩আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:১৬

চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার দক্ষিণ পাশে ফরহাদ-নোমান ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মারধরে এনসিপির বাঁশখালীর সংগঠক তানভীর কাদের সিকদার (২৩) আহত হয়েছেন। তানভীর উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফজলুল কাদের সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বক্তব্য দেন। এ বক্তব্যের জের ধরে শনিবার রাতে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার থেকে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘এনসিপির গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘নাসিরউদ্দীনের গালে গালে, জুতা মারো তালে তালে’,— বলে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা নাসিরউদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক বলেন, ‘বাঁশখালী উপজেলায় জুলাই পদযাত্রার প্রচারণা চালানো হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা বাঁশখালী পৌরসভা এলাকায় গিয়ে ব্যানার কেড়ে নেন। প্রতিবাদ করলে সংগঠক তানভীর কাদের সিকদারকে মারধর করেন।’

এ বিষয়ে জানতে চাইলে আহত তানভির কাদের সিকদার বলেন, ‘জুলাই পদযাত্রা উপলক্ষে দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা এসে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেন। তারা আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে গেছে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনও নেতাকর্মী হামলা কিংবা মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন। এই বিষয়টি আমি শুনি নাই।’ তবে তিনি বলেন, ‘আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে যার যার বাড়িতে চলে গেছেন। কেউ যদি হামলার কথা বলে থাকে, এটি মিথ্যাচার।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে মাথা ফাটানো ও ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমি জানি না। বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

এদিকে, সালাহ উদ্দিন আহমদকে ইঙ্গিত করে নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের জেরে চট্টগ্রাম মহানগর ও জেলার বেশ কয়েকটি উপজেলায় বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদল। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে জেলার পটিয়া, বাঁশখালী, আনোয়ারাসহ বেশ কয়েকটি উপজেলায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম এনসিপির নেতারা জানিয়েছেন, এনসিপির উদ্যোগে রবিবার (২০ জুলাই) চট্টগ্রাম নগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরের বিপ্লব উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি