এনসিপির পদযাত্রা ঘিরে খাগড়াছড়িতে বাড়তি নিরাপত্তা

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৪:২৫আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৪:২৯

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এই কর্মসূচি সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চস্থলে এসে পৌঁছাননি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, সম্ভাব্য যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশের ৬২০ সদস্য। পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ‘নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে পুলিশ তৎপর রয়েছে।’

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ করা গেছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা জানান, জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেবেন। চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে মহাজনপাড়া, নারকেল বাগান, বাজার ও আদালত সড়ক পেরিয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে। এরপর বেলা ১টায় মুক্তমঞ্চে জনসভা শুরু হবে।

এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

মনজিলা আক্তার ঝুমা বলেন, ‘আমরা প্রত্যাশা করি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনসহ সব দল গঠনমূলক সহযোগিতা করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি