দুবাই থেকে সিগারেট ও নিষিদ্ধ ক্রিম নিয়ে আসা দুই যাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুলাই ২০২৫, ১৬:৪৮আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬:৪৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। উদ্ধারে অভিযান পরিচালনা করে এনএসআই টিম ও কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট ও  আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়।

দুই যাত্রী হলেন- ফেনী সদর এলাকার আরিফুল ইসলাম ও চট্টগ্রাম রাউজানের বাসিন্দা মোশাররফ হোসেন।

এ সময় তাদের থেকে ১৬৫ কার্টন মন্ড সিগারেট এবং দুই হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগারেট ও ক্রিমের বাজার মূল্য ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে সিগারেটের বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা এবং বিউটি ক্রিমের দাম ৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনি ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি