দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, দুই ভাই নিহত

ফেনী প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১৪:২৬আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৪:২৬

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় পেছন থেকে দ্রুতগতির বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ দুমড়েমুচড়ে যায়। এতে দুই ভাই নিহত হন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টায়, পাঁচগাছিয়া ইউনিয়নের তামিম ডিজিটাল স্কেলের সামনে।

নিহতরা হলেন— লক্ষিয়ারা উজালিয়া কাজি বাড়ির মোশারফ হোসেন (২৯) ও তার ছোট ভাই একরাম হোসেন (১৮)।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানটিকে পেছন থেকে একটি দ্রুতগতির বাস সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুই ভাই পিকআপের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে উদ্ধার করে। একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ফেনী জেনারেল হাসপাতালের সূত্র জানায়, একজনকে মৃত অবস্থায় আনা হয়। আরেকজন গুরুতর অবস্থায় ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান।

দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী