ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকদের ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ২৩:৪০আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২৩:৪০

ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চালকদের কর্মবিরতি ঘোষণা করেছে জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (২৬ জুলাই) শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের’ জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমের সঞ্চালনায় সভায় জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. বাহার চৌধুরী, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কুদ্দুছ মিয়াসহ জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি, গাড়ি ছাড়াতে অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বর্তমানে আমাদের প্রায় ১০০টিরও বেশি সিএনজি ও অটোরিকশা জব্দ করে রাখা হয়েছে। এ সংক্রান্ত সব দুর্নীতি দূরীকরণে কোনও সুস্পষ্ট পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য জেলায় সিএনজি চলাচল বন্ধ থাকবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের