দেশি-বিদেশি অস্ত্রসহ রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ২০:৩৯আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২০:৩৯

কক্সবাজারের টেকনাফ পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ২১টি মামলার আসামি শফি ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় তার পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয় অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড, ডেটোনেটর, মাইন ও মাদক।

গতকাল সোমবার রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া ক্যাম্প-২৬-এর পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে এসব অস্ত্র মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শফি প্রকাশ ডাকাত শফি (২৮), টেকনাফের নয়াপাড়া মুছনি রেজিস্ট্রার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা এবং দীল মোহাম্মদের ছেলে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে কক্সবাজার র‌্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল র‌্যাব। গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব-১৫ জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্ট্রার্ড ক্যাম্পের পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি দল গতকাল সোমবার গভীর রাতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালায়, তাৎক্ষণিক র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে।

তিনি আরও জানান, পরে গহিন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি অ্যান্টি-পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩টি গ্রেনেড।

শফি দীর্ঘদিন ধরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে রাখতো এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র, ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি