স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২৫, ১২:২৫আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৭:২০

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনা মীমাংসার জন্য গত শুক্রবার রাতে সালিশ বৈঠক হয়। সেখানে হাতাহাতি ও মারধরের ঘটনায় মেয়ের বাবা মারা যান। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনিতে।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত ২৭ জুলাই বিদ্যালয় থেকে সন্দ্বীপ কলোনির বাসায় ফিরছিল। পথে জোর করে তাকে তুলে নিয়ে যায় নোয়াখালীর সুবর্ণচরের যুবক রিফাত (২২)। সে পেশায় নির্মাণশ্রমিক। তার খালার বাড়ি সন্দ্বীপ কলোনিতে।

ঘটনার সময় তার সহযোগী হিসেবে ছিল জাহিদ, বাদল, রিপন ও আবদুর রহমান। মেয়েটিকে নিয়ে বিয়ের রেজিস্টারে জোর করে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে মেয়েকে না পেয়ে পরিবার ওই দিন ২৭ জুলাই হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরদিন হাটহাজারী থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থানা এবং স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে মীমাংসার জন্য উভয়পক্ষ আমতলী সন্দ্বীপ কলোনিতে সালিশ বৈঠকে বসে। এলাকার মাতবররা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ছেলে ও মেয়েপক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মেয়ের বাবা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে চৌধুরীহাট ম্যাক্স কেয়ার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে রবিবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় শনিবার (২ আগস্ট) রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

তিনি বলেন, ‘নিহতের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আমতলী সন্দ্বীপ কলোনিতে সালিশ বৈঠকে মারামারি হয়। মারামারিতে একজন মারা যান। পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি