মৃত্যুর আগে চোখ দান করে গেছেন সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৮

মৃত্যুর আগে নিজের চোখ দান করে গেছেন সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ (৭৭)। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম ক্লাবে ছুটে আসেন তার (এম হারুন-অর-রশীদ) ফুফাতো বোন ও চিকিৎসক ডা. নজিবুন নাহার। তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি (হারুন-অর-রশীদ) মৃত্যুর আগে বলে গেছেন, মৃত্যুর পর যাতে মানুষের জন্য তার চোখ দান করা হয়। তার মতো এমন সজ্জন মানুষ আর হয় না।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বিকাল ৩টার দিকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে। তিনি মৃত্যুর আগে চোখ দানের বিষয়টি স্বজনদের বলে গেছেন বলে আমি শুনেছি। বিষয়টি কী হয় তা বলতে পারবো না।’

জানা গেছে, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ ডেসটিনি গ্রুপ-সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে রবিবার (৩ আগস্ট) বিকালে ঢাকায় নিজ বাসা থেকে চট্টগ্রাম আসেন। বিকাল ৫টায় কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে উঠেছিলেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আজ সোমবার বেলা ১১টায়। এর আগেই তার মৃত্যু হয়েছে।’

ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিন বলেন, ‘আজ সোমবার চট্টগ্রামের একটি মামলায় আদালতে হাজিরা ছিল। এজন্য আমাদের চট্টগ্রামে আসা। আদালতে নির্ধারিত সময়ে না যাওয়ায় তার মোবাইলে ফোন করা হলেও ধরেননি। এ কারণে ক্লাব কর্মকর্তারা রুমে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।’

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত দরজা না খোলায় কক্ষের পেছনের জানালা দিয়ে দেখা যায়, বিছানার ওপর তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।

এম হারুন-অর-রশীদ বীর প্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সৌদিতে অগ্নিকাণ্ডে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
সিলেটে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
হাসপাতালে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার, চেম্বারে বসেই করতেন সেবন
হাসপাতালে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার, চেম্বারে বসেই করতেন সেবন
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে, এক গ্রামেরই চার জন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে, এক গ্রামেরই চার জন
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার