আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২০:৫৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০:৫৩

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের (৭৯) দাফন সম্পন্ন করা হয়েছে। প্রথম জানাজা ঢাকা আবাহনী ক্লাবে, দ্বিতীয় জানাজা বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে ও সকাল সাড়ে ১০টায় তৃতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি চরপাতা গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানাজায় মরহুমের ছোট ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ ভারত থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যুক্ত হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। পৃথক তিনটি জানাজায় বিএনপি-জামায়াত, জাতীয় পার্টি, প্রেসক্লাবের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত রোগে হারুনুর রশিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েকদিন ধরে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

/এএম/ 
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
সর্বশেষ খবর
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
এক বছরে দেশে কতগুলো খুন হয়েছে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এক বছরে দেশে কতগুলো খুন হয়েছে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা