নদীতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৭আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৭

লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামগতি বয়ারচর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২),আবু মিয়া (৪০) গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। এরা সবাই জেলে। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকায়।

স্থানীয় নৌকার মাঝি সাগর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে থাকা নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করেন। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা পাঁচ জনের মধ্য দেলোকা নামের এক জেলে নদীতে লাফ দিয়ে পড়ে যান। বাকি চার জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের অবস্থা খুবই খারাপ। এখন দগ্ধদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধদের শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। দুই জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মনে হয় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হতে পারে।

/এফআর/
সম্পর্কিত
চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
হাইকোর্টের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার