আশ্রয়ণ প্রকল্পের তালাবদ্ধ ঘর থেকে ‘তান্ত্রিক বৈদ্যের’ গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০২৫, ২১:৫৮আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২১:৫৮

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনছুর (৪৮) নামে তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘরটি তার কন্যার নামে বরাদ্দ করা। নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খামারি পাড়ার শফি আলমের ছেলে।

নিহতের মা জাহানারা বেগম বলেন, আমার ছেলে তান্ত্রিক বৈদ্যের কাজ করতেন এবং মাঝে মাঝে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন। গত বুধবার রাতে কয়েকজন লোক তার সঙ্গে দেখা করতে আসেন। এরপর রাতে খাওয়ার জন্য তার ঘরে তাকে ডাকতে গেলে তালাবদ্ধ দেখি। তার থাকার ঘরে বাইরে থেকে দুটি তালা লাগানো ছিল। শুক্রবার সকালে দুর্গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রান্নাঘরে তার গলাকাটা লাশ দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়।

নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী মাঝেমধ্যে আশ্রয়ণের ঘরে আসতেন। তিনি বৈদ্যের কাজ করেন এর বাইরে আর কোনও কাজ করেন না। তার সঙ্গে আমার জানা মতে কারও শত্রুতা ছিল না।

এ প্রসঙ্গে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গলা কাটা লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের