হত্যা মামলায় ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তপন কারাগারে

ফেনী প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ১৭:০৬আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৭:০৬

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ও ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী সদর সিনিয়র ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাসের আদালতে তপনকে তোলা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড চাইলেও আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, তপনের বিরুদ্ধে মহিপাল আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে সরাসরি পরিকল্পনা ও উসকানির অভিযোগ রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান বলেন, ‘শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার শান্তিনগরের পরশুরাম ভবন নামের নিজ বাসা থেকে তপনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।’

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৭ এপ্রিল পর্যন্ত তিনি ফেনী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ২৮ এপ্রিল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি