চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৬

চাঁদপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৭:৪৮আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৭:৪৮

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, সোমবার দিনগত রাত থেকে সকাল পর্যন্ত মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান চালিয়ে ওয়ারুক রেল স্টেশন এলাকা থেকে ফাতেমা (৪০) ও ছামেদা (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬০০ পিস ইয়াবা। তারা কক্সবাজার টেকনাফ থেকে বিক্রির করার উদ্দেশে এসব মাদক চাঁদপুরে নিয়ে আসেন।

হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি দেলোয়ার হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ পিস ইয়াবা।

মতলব দক্ষিণ উপজেলার পোলপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি হারুন পাটওয়ারীকে (৫২)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।

ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি রতনকে (৩৩)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮০ পিস ইয়াবা, নগদ আড়াই হাজার টাকা, একটি কাঁচি ও একটি ছুরি।

এ ছাড়াও সদর উপজেলার অপর অভিযানে খালিসাডুলি এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য জিসানকে (১৮) গ্রেফতার করা হয়। তা কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় অস্ত্র।

এদিকে মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ দিগলদী মুন্সিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তালিকাভুক্ত চোর চক্রের সদস্য হৃদয় গাজীকে (২১)। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, জব্দ করা মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব-স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের