মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ জাহাজডুবি

চাঁদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৯:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৯:৩৮

চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৫টায়।

চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুরে অবস্থিত শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোর যাওয়ার পথে রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় জাহাজটি নোঙর করে রাখা হয়। তার পাশে জামান নামের আরেকটি জাহাজও নোঙর করা ছিল। আজ ভোর সাড়ে ৪টায় তারা যশোরের উদ্দেশে রওনা করলে মেঘনার তীব্র স্রোতে পাশের জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাঁয়ে কাত হয়ে তাদের জাহাজটি মালামালসহ ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ৮ জন নাবিককে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।

চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের পক্ষ থেকে এখনও (বিকাল ৩টা পর্যন্ত) নৌ থানায় কোনও অভিযোগ আসেনি। তবে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্ধার অভিযান চালাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে