সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানাই: জামায়াতের নায়েবে আমির

কুমিল্লা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ২১:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২৩:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয়, তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাবো। আমরা ওনার এই বক্তব্যটিকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন- সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কুমিল্লার স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আমরা বলেছি শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতেও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনও ধরনের সংস্কার, পরিবর্তন ছাড়া আমরা যদি আবারও আগের মতো নির্বাচন করি- তাহলে আমাদের আবারও আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে। আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পচা সময়ে ফিরে যাওয়ার জন্য করিনি।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, জয়নাল আবেদীন পাটোয়ারী ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি