শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ানো ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১২:০২ আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:০২

নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ-মাহফিলের আয়োজন করায় এক যুবলীগ নেতা এবং ইমান-মুয়াজ্জিনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে, একই দিন বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাত বাড়িয়া এলাকার মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে একই ওয়ার্ডের সাত বাড়িয়া ছাত্রলীগ-যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম স্বপন মোল্লার বাড়িতে শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিলের আয়োজন করে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

এরপর দলীয় নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও ফেসবুকে শেয়ার দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা দেখে অভিযানে নামে। পরে একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম-মুয়াজ্জিন এবং যুবলীগ নেতা সুমনসহ তিন জনকে আটক করে।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।  

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক