কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ০০:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০০:৩৪

‘খাদ্যে বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উপদেষ্টাকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদুল হক।

তিনি বলেন, 'খাদ্যে বিষক্রিয়ার কারণে উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।'

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, "সন্ধ্যা থেকে তিনি (উপদেষ্টা) পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে এখানে চিকিৎসকরা তাকে দেখেছেন।

আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলেছি। রাত ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা মহোদয় ঢাকা ফিরে গেছেন। যেহেতু এটি সরকারি সফর ছিল, সে অনুযায়ী আমরা তাকে প্রটোকল দিয়েছি। শহরের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসে ছিলেন উপদেষ্টা। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্মুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয়।sa

জেলা প্রশাসন জানিয়েছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকালে ফারুকী কক্সবাজারে আসেন। শনিবার বিকাল পর্যন্ত বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন।

/এমএস/এএম/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের