টেকনাফে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের ঘটনায় আটক ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ০৯:২৮আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩৮

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা থাকলেও কক্সবাজারের টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দলটির ছয় নেতাকে আটক করেছে। এ ব্যাপারে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) বিকালে আওয়ামী লীগের উদ্যোগে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।

অন্যদিকে, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙালিভোজের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে যবলীগ নেতা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুসহ পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।’

আটকদের নাম ওসি না জানালেও বিভিন্ন সূত্রে ৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহবুব রনি, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান।

ওসি জানান, এ ব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ