স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশি বিচারে ৫০ হাজার টাকায় মীমাংসা, আটক ৩

বান্দরবান প্রতি‌নি‌ধি
২০ আগস্ট ২০২৫, ১৪:২৯ আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪:২৯

বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘ‌টে। এ ঘটনা জানাজা‌নি হ‌লে বাকিতে ৫০ হাজার টাকা জরিমানা করার অজুহাতে ৬ ধর্ষণকারীকে ছেড়ে দেয় সামাজিক নেতারা। প‌রে এটি নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে সমা‌লোচনা হওয়ার পর ৩ জন‌কে আটক ক‌রে পু‌লিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বান্দরবানের রুমায় এক সামাজিক সালিশি বিচার বসিয়ে অভিযুক্ত ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে সামাজিক সালিশি বিচারে নেতৃত্ব দেন, গংবাসে মার্মা, মংচউ মার্মাগং। এতে সভাপতিত্ব করেন থোয়াইসা মারমা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের বিরাজ করছে।

ওই ছাত্রীর বরাতে বলা হয়, চলতি মাসের প্রথমে ওই ছাত্রীকে ধর্ষণ করে রাংমেশে মার্মা ছেলে শৈহাইনু মার্মা। বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং জানতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে এই ছাত্রীকে সুযোগ বুঝে একে একে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হয়। এ অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বিচার হয়।

এ বিষয়ে সালিশি বিচারক গংবাসে মার্মা জানান, অভিযুক্ত ধর্ষণকারীদের ৫ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা কয়েকদিনের মধ্যে জমা দেবে। তারপর ধর্ষণের শিকার ভুক্তভোগীকে এই টাকা দেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুক্তভোগীর অভিভাবক ও পাড়াবাসীর দাবির প্রেক্ষিতে আমরা এ সামাজিক সালিশি বিচারে মিলিত হয়েছিলাম।’

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘বিষয়টি আমরা ফেসবুকে পেয়েছি। আমি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আমরা কাজ করছি এবং ৩ জন‌কে আটক ক‌রে‌ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক