কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ২২:৩০আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২২:৫২

কুমিল্লা নগরের অশোকতলা বিসিক এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. সায়েম (২৪)। তিনি অশোকতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েম প্রায় সময় বিসিক এলাকা ঘুরে ঘুরে বিসিকের ব্যবসায়ী, অশোকতলা এলাকার দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে চাঁদা নিতেন। তাই স্থানীয়দের মাঝে কয়েক দিন ধরে ক্ষোভ জন্ম নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা তুলতে বের হলে বিসিকের জান্নাত ফুড নামের একটি ফ্যাক্টরির সামনে তাকে আটকে মারধর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা বলছেন সায়েম এলাকায় চাঁদাবাজি করতো। আজও সেই উদ্দেশ্যে বের হলে জনতার পিটুনির পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী