নির্বাচন এলে তারা ধার্মিক সাজে, ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়: চরমোনাই পীর

নোয়াখালী প্রতিনিধি 
২৫ আগস্ট ২০২৫, ০২:১০আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০২:১০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন এলেই তারা দেশপ্রেমী সাজে, উলামায়ে কেরামের কাছে যায়, ধার্মিক সাজে। আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। অতীতে এরা দেশকে পাঁচ-পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

রবিবার (২৪ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সমাবেশের আয়োজন করে নোয়াখালী উত্তর জেলা ইসলামী আন্দোলন।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি হয়েছে। কতশত মানুষ অন্ধত্বের অভিশাপ বহন করছে। পঙ্গুত্ব বরণ করেছে হাজারো মানুষ। আয়নাঘরের মতো আইয়ামে জাহেলিয়াতও দেখেছি আমরা। বিগত জুলাইয়ে এত রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের জন্য দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, দেশকে যদি গড়ে তুলতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে।’

চরমোনাই পীর বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা গর্ব ভরে বলেছিলেন, হাসিনা পালায় না। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। নানা দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু জনতার রোষে পালাতে হয়েছে। এর ফলে নতুন করে কেউ ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা করলে তাদের এই ইতিহাস মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, এ দেশের মূল শক্তি হলো ইসলাম। উলামায়ে কেরাম দেশের স্তম্ভ। ইসলাম এ দেশের রক্ষাকবচ। তাই আগামীর বাংলাদেশ নির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে। অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি হাফেজ নজির আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রবাসী উপকমিটির সদস্য নোয়াখালী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম, বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সলিম উদ্দিন, নোয়াখালী-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুর উদ্দিন আমানতপুরী প্রমুখ।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি