টিসিবির তেল খোলা বাজারে বিক্রি, ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০২৫, ১৫:৪৪আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৫:৪৪

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজারে খোলা বাজারে বিক্রির জন্য রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার নানুপুর বাজারে মেসার্স কামাল স্টোরের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সয়াবিন তেল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় দোকান মালিক মো. ইকবালকে (৩৮) আটক করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের ছেলে।

জানা যায়, খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ টিসিবির সয়াবিন তেল দীর্ঘদিন ধরে মজুত করে বিক্রি করে আসছিল নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোর। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দোকানের গোডাউনে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা নানুপুর বাজারে অভিযান পরিচালনা করি। এ সময় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে দোকান মালিককে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অভিযানকালে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম, নানুপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ইয়াবার বড় চালান আটক
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইমামকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ