‘মানুষ ভালোবেসে প্রফেসর ইউনূসকে এনেছেন, এখন ধৈর্যহীন হয়ে পড়েছেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ২২:২৭ আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২২:৩১

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘আমারা দেখেছি মানুষ যখন ভালোবেসে প্রফেসর ইউনূকে নিয়ে এসেছেন, আবার এটাও দেখতে পাচ্ছি, মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন। মাত্র এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তাহলে গত ১৫-১৬-১৭ বছরে দুর্নীতি অন্যায় কী করে শুধরাবে? ওই জায়গা থেকে আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে, আমরা সবাই মিলে যার যার জায়গায় যেন আমরা ন্যায্যতা স্থাপন করতে পারি।’

বুধবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শারমিন এস মুরশিদ বলেন, ‘আমরা নির্বাচনমুখি হতে যাচ্ছি। সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোন সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে।’

উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ আর আর্মি যথেষ্ট নয়? আপনারা যারা নির্বাচন চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এ পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে- সেটা আমরা চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’

তিনি মব সন্ত্রাসীর বিরুদ্ধে বলেন, ‘এটা শেষ করতে হবে, যেহেতু যখন তখন কিছু দুষ্টু মানুষকে একত্র করে মব সৃষ্টি করে। এই মবটা সহজে তৈরি হচ্ছে একমাত্র আমাদের মোবাইল টেকনোলজির কারণে। সে জায়গাটায় আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। এটা সফলতা বিফলতার বিষয় নয়। এটা নতুন একটা সমস্যা, নতুন করে যারা বাংলাদেশের দুষ্কৃতকারী তারা সাইবার অপরাধ করছে যেই পেজটাকে ব্যবহার করছে। নতুন কৌশলের মধ্য দিয়ে আমাদেরকে তা মোকাবিলা করতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইউনূস স্যার ভালো আছেন, তার কিছুই হয়নি: লামিয়া মোর্শেদ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক